৯৯ বছর বয়সে সাঁতারের বিশ্বরেকর্ড গড়লেন জর্জ করোনেস


অস্ট্রেলিয়ার ৯৯ বছর বয়স্ক জর্জ করোনেস নামের একজন সাঁতারু বিশ্বরেকর্ড গড়েছেন। তার বয়সের বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এক নতুন বিশ্বরেকর্ড করেছেন তিনি।

কুইন্সল্যান্ডে এক সরকারি টুর্নামেন্টে ১০০ থেকে ১০৪ বছর বয়েসের ক্যাটাগরিতে জর্জ করোনেস ৫০ মিটার সাঁতরেছেন মাত্র ৫৬ দশমিক ১২ সেকেন্ডে। খবর বিবিসি বাংলা।

এই রেকর্ডের আগের বিশ্বরেকর্ড ছিল তার সময়ের চাইতে ৩৫ সেকেন্ড বেশি।

জানা গেছে, ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জন হ্যারিসন ১ মিনিট ৩১ দশমিক ১৯ সেকেন্ডের ওই রেকর্ডটি করেছিলেন।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.