মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের সঙ্গে লিসা কার্টিসের বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা লিসা কার্টিসের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাসির্য়া স্টিফেন্স ব্লুম বানির্কাটের বাসভবনে প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠক হয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিবের সাথে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিএনপির প্রতিনিধিরা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। তবে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস ও মামলা সংশ্লিষ্ট বিষয়টি বিএনপি নেতারা তুলে ধরেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
Collected News : bd24live.com

No comments