সোশ্যাল মিডিয়ায় বাচ্চার ছবি পোস্ট করছেন? সাবধান!


নিজের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে অনেকেই ভালোবাসেন৷ ছোট্ট শিশুটির হাসিতে আপনার আনন্দ ভাগ করে নিতে ইচ্ছে হয় অন্যান্যদের সঙ্গেও৷ তাইতো কত রকম অ্যাপস দিয়ে এডিট করে, ফিল্টার করে, জুতসোই ফ্রেমের মধ্যে ছবিকে রেখে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আরও কত কি না সোশ্যাল মিডিয়ায় অনেক বাবা-মায়েরাই আপলোড করে থাকে৷ কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এর ফলাফল কি মারাত্ম হতে পারে?

১) ছোট্ট শিশুর গোসলে ছবি অনেকেই আপলোড করেন৷ কখনও যদি কোনও চাইল্ড পর্ণোগ্রাফারদের হাতে এই ছবি পড়ে তাহলে কি হতে পারে জানেন?

২) বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে আপনার সেই মুহূর্তের খুঁটিনাটি, অবস্থান সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে কিছু লিখছেন না তো? লিখলে সেই তথ্য অসাধু ব্যক্তির হাতে পড়ে, তারা আপনার কাছে পৌঁছে কোনও ক্ষতি করতেই পারে!

৩) বাচ্চার প্রোফাইল তৈরি করে তার স্কুল থেকে টিউশন, খেলার মাঠ থেকে অন্যান্য যাবতীয় তথ্য আপডেট করে রেখেছেন সোশ্যাল মিডিয়ায়? আপনার দেওয়া তথ্য থেকেই কিন্তু মানব পাচারকারীরা খোঁজ পেতে পারে আপনার শিশুর৷

শুধু তাই নয়, মিডিয়াতে ছবি পোস্ট করার কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দিয়ে নিজেকে সেফ ভাবছেন? তাহলে সে ধারণাও কিন্তু ভুল৷ আপনার এই ছবি অতি কম সময়েই বিভিন্ন ভাবে নিজেদের পার্সোনাল কালেকশনে রেখে দিতে পারে অনেকেই৷ তাই সাবধান!

Collected News : padmanews24.com

No comments

Powered by Blogger.