ধূমপান বা মদ্যপানের মতোই ক্ষতিকর অতিরিক্ত ঘুম


সারা সপ্তাহ ধরে টানা খাটনির পর ছুটির দিনগুলোতে বাড়িতে শুয়ে বসে কাটাতেই অধিকাংশ মানুষ ভালবাসেন। কিন্তু এত অলসতা আদতে শরীরের জন্য ভাল নয়। সারা সপ্তাহে যতোই খাটুন না কেন, সপ্তাহ শেষে মাত্রাতিরিক্ত ঘুম মোটেই স্বাস্থ্যের জন্য ভাল নয় বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। এতে ডায়বেটিস, এমনকী হার্টের রোগের সম্ভাবনাও রয়েছে।

কথায় আছে, বেশি ঘুম নাকি মানুষকে নিস্ক্রিয় করে দেয়। সাম্প্রতিক এক গবেষণায়ও এর প্রমাণ মিলেছে। এতে দেখা গেছে, অতিরিক্ত ঘুম এবং অলস বসে থাকা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, এমনকি তা নাকি রীতিমতো ধূমপান বা মদ্যপানের মতোই ক্ষতিকর। এমনকি অতিরিক্ত ঘুম মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।

সাপ্তাহিক ছুটির দিনে আমরা অনেক সময়েই কোনও নিয়ম মানি না। শনি-রবিবার মানেই শুধু পার্টি টাইম। অনেক বেশি পরিমাণে খাওয়া-দাওয়া আর ঘুম, কোনওটাই কিন্তু বিশেষ উপকারি নয়। এমন অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনায়াসেই।

আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, অনেক বেশি ঘুম শরীরের পুরো ক্রিয়াকেই বদলে দেয়। হার্টের অসুখ এতে বাড়ার সম্ভাবনা তো রয়েইছে, পাশাপাশি স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো সমস্যাগুলিও এর ফলে বাড়তে থাকে। তাই খুব অলসতা হলেও ছুটির দিনে বা যে কোনও দিন অনেক বেশি সময় পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এতে আপনারই বিপদ।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.