এলপিজি সিলিন্ডার লাল রঙের কেন হয়?


এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বলতে সাধারণত প্রোপেন অথবা বিউটেন গ্যাসকে বুঝায়, যা দাহ্য। সাধারণত তাপশক্তি উৎপাদন, রান্না বান্না এবং যানবাহনে এ ধরণের গ্যাস ব্যবহার করা হয়। চাপ প্রয়োগে তরল করে এই জাতীয় গ্যাস পরিবহণ ও সংরক্ষণ করা হয়।

লাল রঙের কেন হয়? 
এলপিজি সিলিন্ডারের রঙ লাল হওয়ার কারণ হলো অনেক দূর থেকেও এই রঙ দেখা যায়। লাল রঙের কারণে পরিবহনের সময় অন্যান্য যানবাহনগুলি তাৎক্ষণিকভাবে দেখতে পারে।

গন্ধ কেন হয়?
আমরা আমাদের বাড়িতে এলপিজি গ্যাসের তীব্র গন্ধ প্রায় সময়ে পেতে থাকি। প্রকৃতপক্ষে, এলপিজি গন্ধহীন। ইথিল মারক্যাপ্টন নামে একটি গন্ধক ইচ্ছাকৃতভাবে যোগ করা হয়। লিক হলে গন্ধের দ্বারা বোঝা যায়।

নীচে কেন গর্ত থাকে?
গর্ত থাকার কারণ হলো নীচে জঞ্জাল থাকলে বোঝা যাবে। মেঝে পরিস্কার করার সময় বা পানি পড়ে গেলে সিলিন্ডার নিরাপদে থাকে।

Collected News : padmanews24.com

No comments

Powered by Blogger.