আসছে নায়লা নাঈমের 'বেবি ডল'


অভিনেত্রী নায়লা নাঈম এবার ‘বেবি ডল’ হতে যাচ্ছেন।  হ্যা, সত্যিই তিনি ‘বেবি ডল’ হচ্ছেন।   ‘বেবি ডল’ নামের একটি শর্টফিল্মে তাকে অভিনয় করতে দেখা যাবে।  শর্টফিল্মটির শুটিং গত ১৩ মার্চ শুরু হয়েছে।  এই শর্টফিল্মে ‘বেবি ডল’ শিরোনামের একটি গানে তাকে পারফর্ম করতে দেখা যাবে।  গানের দৃশ্যায়ন শুক্রবার (১৬ মার্চ) সাভারে করা হবে।  

স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রে নায়লা নাঈম ‘বেবি ডল’ ভূমিকায় থাকছেন।  নায়লা নাঈম জানান, বেশ ভালো বাজেটের স্বল্পদৈর্ঘ্যের একটি

চলচ্চিত্র।  ছোট গল্পের হলেও অনেক সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে।  এছাড়াও জানা যায়, পাশাপাশি এতে নাইলা নাঈম কিছু দৃশ্যে অভিনয়ও করবেন।

শর্টফিল্মে নায়লা নাঈমের নাচের কোরিওগ্রাফার হিসেবে থাকছেন নিডো খান।  আর এটি নয়ন বাবু ও মিল্টন যৌথ পরিচালনায় নির্মাণ করছেন।  নায়লা নাঈমের বিপরীতে থাকছে আরেফিন জিলানী।  এছাড়াও শামীম, অনুপম ও রেজওয়ান অভিনয় করছেন।  সেই সাথে নির্মাতা নয়ন বাবু থাকছেন পুলিশের চরিত্রে। 

bartabazar.com

No comments

Powered by Blogger.