বাসের ভেতরে তিন বছরের শিশুকে ধর্ষণ!


পার্ক করে রাখা বিলাসবহুল বাসের ভেতরে তিন বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসের ক্লিনারের বিরুদ্ধে। সোমবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কানাল (পশ্চিম) রোডে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

তিন বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগে গাড়ির ক্লিনার ৪৫ বছর বয়সী শেখ মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ‘আরজি কার মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।’

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘শিশুটি ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় আছি। অভিযুক্তকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। আমাদের ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়; তখন তার প্রচুর রক্তপাত হচ্ছিল।

জ্যেষ্ঠ এক চিকিৎসক বলেন, ‘তার অবিরাম রক্তপাত হয়েছে, তবে গত রাতের পর তার পরিস্থিতির উন্নতি ঘটেছে। আলামতে স্পষ্ট বোঝা যাচ্ছে, তার ওপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হয়েছে।’

শিশুটি তার পাঁচ বছর বয়সী ভাইয়ের সঙ্গে খেলাধুলা করার সময় চকোলেটের প্রলোভন দেখায় অভিযুক্ত ওই ধর্ষক। পরে তাকে নিয়ে এসে উত্তর কলকাতার কানাল (পশ্চিম) রোডের পাশে পার্ক করে রাখা বাসের ভেতরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

সূত্র : এনডিটিভি।

No comments

Powered by Blogger.