বিজেপি ঠেকাতে নতুন কৌশল মমতার


কংগ্রেস থেকে শুরু করে বাম দুর্গ- ভোটের হিসাবে সব তছনছ করে দিচ্ছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি। কোনো কিছুতে যেন কাজ হচ্ছে না। তবে পশ্চিমবঙ্গে বিজেপি ঠেকাতে নতুন কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নির্বাচনে কংগ্রেসকে পাশে চাইছেন তৃণমূল কংগ্রেসের প্রধান। লক্ষ্য পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থান ঠেকানো। খবর: জিনিউজ।

শুক্রবার রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণায় সেই আভাস দিলেন খোদ তৃণমূল নেত্রীই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার পাঁচটি আসনে লড়াই। তার মধ্যে একটি আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে ঘোষণা করলেন মমতা।

এদিন রাজ্যসভার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মমতা ব্যানার্জি। প্রার্থীরা হলেন- শান্তনু সেন, আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও নাদিমুল হক।

মুখ্যমন্ত্রী জানান, পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরায় বিজেপির জয়ের দিন মমতা মন্তব্য করেছিলেন, সেখানে বিজেপির মোকাবিলায় চেষ্টা করেনি সিপিএম। পাশাপাশি তিনি রাহুল গান্ধীকে জোটের প্রস্তাব দিয়েছিলেন।

মমতার এদিনের ঘোষণার পর রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯ সালে বিজেপি-বিরোধী জোটের পথ সুগম করতেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিরোধী জোটে রাখতে আগ্রহী কংগ্রেসও।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.