মেসিকে ছাড়াও বার্সার সহজ জয়


এবারের লা লিগায় এখনো পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। গতকাল দলের প্রধান খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়াও সেই জয়ের ধারা অব্যাহত রেখেছেন লুইস সুয়ারেজ-ফিলিপ কুতিনহোরা।

শনিবার রাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মালাগার মাঠে ২-০ গোলের জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনা। ২৮ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা বার্সেলোনাকে ১৫ মিনিটেই এগিয়ে দেন সুয়ারেস। জর্দি আলবার দারুণ ক্রসে মাথা ছুঁইয়ে এই আসরে ব্যক্তিগত ২১তম গোলটি তুলে নেন এই স্ট্রাইকার। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কুতিনহো।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.