খালেদার জামিনের আদেশ কাল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি না আসায় আগামীকাল (১২ মার্চ) কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আদেশ দেওয়া হবে।
রবিবার (১১ মার্চ) বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানে শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ করে হাইকোর্ট। সেই সাথে তার জামিনেরও আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এছাড়া ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতের নথি জমা দিতে নির্দেশ দেয়া হয়।
গত ২৫শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদনের উপর শুনানি শেষ করে, নথি পাওয়ার পর আদেশ দেয়া হবে বলে অপেক্ষমান রাখে হাইকোর্ট। নথি জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে ৭ই মার্চ। ৮ই মার্চ খালেদা জিয়ার আইনজীবীরা বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে নথির বিষয়টি নজরে আনলে রোববার এটি কার্যতালিকায় রাখা হবে বলে জানান দুই বিচারপতি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে গ্রেফতার করে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন ওই কারাগারে আছেন।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া এ মামলায় অপর যে চার আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে তারা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। রায় ঘোষণার পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
Collected News : bd24live.com

No comments