এবার না হয় বিয়ারের সুইমিং পুলেই গোসলটা সেরে নিন!


সুইমিং পুলে পানির বদলে একেবারে বিয়ার! সারা জীবনতো পানির সুইমিং পুলেই গোসলটা সেরেছেন এবার না হয় বিয়ারের সুইমিং পুল থেকে একবার সাঁতার কেটে আসুন।

অস্ট্রিয়ার টরেন্টজে নির্মাণ করা হয়েছে এমনই এক সুইমিং পুল যেখানে আপনাকে গোসল করতে হবে বিয়ারে। অনেকে আবার সেই বিয়ারের সুইমিং পুলে গোসল করতে গিয়ে,

এক চুমুক বিয়ারও গিলে ফেলেন। আপনিও আবার তাদের মতো ভুলেও একই কাজ করবেন না। কারণ এই বিয়ারের সাথে মিশে আছে গোসল করতে আসা বিভিন্ন মানুষের শরীরের ময়লা।

১৩ ফুটের এই বিয়ারের সুইমিং পুলে গোসল করতে গেলে প্রতি দু ঘণ্টার জন্য একজন ব্যক্তিকে ব্যয় করতে হয় দুই শত ডলার। অস্ট্রিয়ার টরেন্টজে মোট তেরো রকমের বিয়ার সমৃদ্ধ সাতটি বিয়ারের সুইমিং পুলে রয়েছে।

এবার শুনে আসি বিয়ারের সুইমিং পুলে গোসল করার কিছু উপকারিতা নিয়ে যা বললেন সেই সুইমিং পুল কর্তৃপক্ষ – ‘বিয়ারের ক্যালসিয়াম  ভিটামিন ত্বকের জন্যে বেশ উপকারী শুধু তাই নয়,

 ত্বকের তুলতুলে ভাব বজায় রাখতেও বিয়ার বেশ উপকারী। শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এটি সাহায্যকারী ভূমিকা পালন করে। এদিকে ধারণা করা হয় শরীর এবং মনের মধ্যে একটি শান্তি পূর্ণ ভূমিকা বজায় রাখতে বিয়ারও একটি ভূমিকা পালন করতে পারে।’

( সূত্রইন্ডিপেন্ডেন্ট)

No comments

Powered by Blogger.