দোকানে দোকানে লিফলেট বিলি করছে বিএনপি নেতারা


দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ মার্চ) সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পথচারী, রিকশা চালক ও দোকানে দোকানে গিয়ে লিফলেট তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এছাড়া রাজধানীর মৌচাকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন, জুরাইন রেল গেইট এলাকায় বরকত উল্লাহর উল্লাহ বুলু, কল্যাণপুর ও খিলগাঁওয়ে লিফলেট বিতরণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মতিঝিল এলাকায় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নিউ মার্কেট এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আহমদ আজম খান ধোলাইখাল এলাকায় লিফলেট বিতরণ করেন বলে জানা যায়।

দেশের প্রতিটি জেলায় স্থানীয়রা সুবিধা মতো সকাল থেকেই এ কর্মসূচি পালন করছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী লিফলেট বিতরণ এ কর্মসূচি ঘোষণা করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.