প্রবীণদের নতুন বিপদ 'এলডরলি অ্যাবিউজ'


রোগ–জীবাণু নয়, এখন 'এলডরলি অ্যাবিউজ'-ই হল প্রবীনদের কাছে নতুন বিপদ। পাশ্ববর্তী দেশ শুধু ভারত নয় এই নতুন জীবাণুর প্রকোপ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও প্রবলভাবে বেড়েছে। এনিয়ে প্রবল উদ্বিগ্ন চিকিৎসক থেকে গবেষক।

মোট পাঁচ রকমের নিগ্রহ থেকে সাবধান করছেন গবেষকরা। শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহ, মানসিক নিগ্রহ, অবহেলা আর অর্থনৈতিক নিগ্রহ। জেরিট্রিশিয়ান তথা বয়স্কদের রোগ বিশেষজ্ঞদের আশঙ্কা যে যত সময় যাবে, তত এই সমস্ত অ্যাবিউজ বাড়বে। আর, গবেষণা বলছে এই ধরনের অবিরাম নিগ্রহের জেরে প্রবীণদের মৃত্যুর ঝুঁকি বাড়ে ৩০০ শতাংশ।

শুধু তাই নয়, মার্কিন গবেষণার তথ্য থেকে দেখা গেছে নিয়মিত নিগ্রহের শিকার হওয়া প্রবীণ নাগরিকদের আয়ু গড়ে নয় বছর কমে যায়।

অথচ, ওই নাগরিকদের নিগ্রহের ঘটনা চিহ্নিত করে সাহায্য করার পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়নি। ভারতে তো নয়। মার্কিন মুলুকেও নয়। সেক্ষেত্রে ব্যতিক্রম স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, যেখানে কিছু অভিনব ব্যবস্থা আর নজরদারি রয়েছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

No comments

Powered by Blogger.