আবেদনময়ী সংগীতে বাড়ে যৌন অনুভূতি, বলছে গবেষণা


গবেষণায় দেখা যায়, সঙ্গীত মানুষের আবেগ অনেকখানি বাড়িয়ে দিতে সাহায্য করে। তাই প্রজন্ম বৃদ্ধিতে এই সঙ্গীত পারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। সঙ্গীতের আবেদনময় সুর দম্পতিদের সম্পর্ককে আরও মধুর করে তুলতে পারে। সাধারণভাবে একজন আরেকজনকে যেভাবে ছুঁয়ে দেখে, তার সাথে সঙ্গীত চলাকালীন অবস্থায় ছুঁয়ে দেখার ভঙ্গিমার মধ্যে থাকে আকাশ পাতাল ব্যবধান।

জার্মানের ম্যাক্স প্লাংক ইনস্টিটিউটের মানব মস্তিষ্ক বিজ্ঞান বিভাগ একটি গবেষণা করেন। তাদের সেই গবেষণায় দেখা যায়, শোকগাঁথা সঙ্গীত শোনার সময়, অন্যকে স্পর্শ করার ভঙ্গিমাটাও থাকে দুঃখ ভারাক্রান্ত। আর আবেদনময়ী সঙ্গীতের সময় রোমাঞ্চকর স্পর্শের অনুভূতি পাওয়া যায় উত্তেজনার চরম সীমানায়। ঠিক তেমনি রাগান্বিত সুরে বাজতে থাকলে, সেই সময়কার স্পর্শ অনুভিতিতেও আক্রমণাত্মক বা ক্ষোভের প্রকাশ দেখতে পাওয়া যায়।

সেই গবেষণার প্রধান পরিচালনাকারী গবেষক প্রফেসর টম ফ্রিটজের মতে, আবেদনময়ী সঙ্গীত খুব সহজেই আবেগ নিয়ন্ত্রণ করেতে পারে, সুর অনেকটা বিজ্ঞানের গতিবিদ্যার মতো কাজ করে। তাই সঙ্গীতের তালের সাথে স্পর্শ এবং অনুভূতি দুটোই বেশ সম্পর্কিত।

(সূত্র: ডেকান ক্রনিকল)

Collected News : padmanews24.com

No comments

Powered by Blogger.