কুমিল্লায় দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম


কুমিল্লায় দেবিদ্বারে দুই মাথায় নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে। দেবিদ্বার উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১০টা দিকে শিশুটির জন্মগ্রহণ করে। শিশুটির মা মরিয়ম বেগম মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানার সিমার পাড় এলাকার প্রবাসী সাদ্দাম হোসেনে স্ত্রী । বর্তমানে মা ও শিশু সুস্থ্য আছেন।

১৩ অক্টোবর শুক্রবার মরিয়ম বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সফল অস্ত্রোপচার করেন সার্জন গাইনি বিশেষজ্ঞ ডা: মির্জা মা: আসাদুজ্জামন রতন।

ডা: মির্জা মা: আসাদুজ্জামন রতন বলেন, তার প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। শিশুটি সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করে। তবে শিশুটির দুইটি মাথা রয়েছে। মা ও শিশু এখনো সুস্থ্য রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পরার্মশ দিয়েছি।

No comments

Powered by Blogger.