কাঁচামরিচেরও আছে দারুণ কিছু স্বাস্থ্য গুণ!


বিভিন্ন ধরনের মানুষই আমাদের চারপাশে বসবাস করেন। কেউ কেউ কোনভাবেই নিজের পাতে কাঁচামরিচ সহ্য করতে পারেন না, আবার কারো কারো মরিচ না হলে পেটের ভাত হজম হয়না। কিন্তু আপনি কী জানেন, ভিটামিন সি'তে পরিপূর্ণ কাঁচামরিচ। শুধু তাই নয়, এতে আরো আছে ভিটামিন বি৬, ভিটামিন এ, আয়রন, কপার, পটাশিয়াম  এবং অল্প পরিমাণে আমিষ ও শর্করা।

কাঁচামরিচে আছে 'ক্যাপসাইকিন' নামক একটি রাসায়নিক উপাদান যার দারুণ এটির স্বাদ বেশ ঝাল হয়। আপনি এটি কাঁচা, ভেজে কিংবা সালাদের সঙ্গে মিশিয়ে নিশ্চিন্তে খেতে পারেন।

অনেকেই হয়তো জানেন না যে কাঁচামরিচ ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ, যেটি হজমশক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আরো কয়েকটি দারুণ স্বাস্থ্যগত উপকারিতা জেনে আসা যাক-

ত্বকের উপকারে

কাঁচামরিচ আমাদের ত্বক সুস্থ ও সুন্দর রাখতে বেশ উপকারী ভূমিকা পালন করে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যেটি কিনা ত্বককে স্বাস্থ্যকর ও ঝকঝকে রাখে।

হজমে উপকারী

কাঁচামরিচ হজমশক্তি বাড়ায়। ভিটামিন সি এর আধিক্যের কারণে খাবারের সঙ্গে কাঁচামরিচ গ্রহণ করলে খাবার তাড়াতাড়ি হজম হয়। 

ওজন কমায়

এটা শুনে নিশ্চয়ই অনেকে খুশি হয়ে যাবেন যে কাঁচামরিচ ওজন কমাতে সাহায্য করে। দেহের অতিরিক্ত মেদ-চর্বি কমিয়ে শরীরকে সুগঠিত করে তোলে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

ডায়াবেটিসের জন্য ভালো

ইদানিং অল্পবয়সী মানুষেরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, সুতরাং খুব বুঝেশুনে খাওয়াদাওয়া ও চলাফেরা করতে হচ্ছে। যারা ইতোমধ্যে ডায়াবেটিসে ভুগছেন তাদের অবশ্যই প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচামরিচ রাখা উচিৎ। এতে করে সুগার লেভেল নিয়ন্ত্রণে আসে এবং শরীরে একটি ব্যালেন্স যোগ হয়। 

ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করে

কাঁচামরিচ অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। সুতরাং এটি প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে শরীরকে ফ্রি র‍্যাডিক্যাল হতে রক্ষা করে। কাঁচামরিচ প্রস্টেট সমস্যাকেও দূরে রাখে।

মানসিক স্বাস্থ্য ভালো রাখে

কাঁচামরিচ এন্ডরফিন নির্গত করে মুড ভালো করতে সাহায্য করে। এমনকি এটি ব্যথাও সারাতে সক্ষম!

ত্বকের ইনফেকশন দূর করে

কাঁচামরিচে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ত্বকের ইনফেকশন সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়

কাঁচামরিচ ভিটামিন ‘কে’ তে পরিপূর্ণ। এটি অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এবং শরীরের কোন স্থানে কেটে গেলে কিংবা আঘাতপ্রাপ্ত হলে রক্ত পড়া কমায়। 

এখন থেকে খাদ্যতালিকায় কাঁচামরিচ যোগ করবেন তো? সিদ্ধান্ত কিন্তু আপনারই। নিজে সুস্থ থাকুন এবং আশেপাশের সকলকে সুস্থ রাখুন। 
 
সূত্র: ndtv , India Today 

No comments

Powered by Blogger.