খিলগাঁওয়ে শপিং ব্যাগ থেকে নবজাতক উদ্ধার


রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নবজাতক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। 

২ অক্টোবর সোমবার সকালে খিলগাঁও সি ব্লকের একটি বাড়ির সামনে পড়ে থাকা পলিথিনের শপিং ব্যাগ থেকে এক নারী ওই মেয়ে নবজাতককে উদ্ধার করেছে।

খিলগাঁও থানার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে এক নারী বাসা-বাড়িতে কাজে যাওয়ার পথে খিলগাঁও সি ব্লকের ৪২৭ নম্বর বাসার সামনে রাস্তায় নবজাতকের কান্নার শব্দ পান। একটু কাছে গিয়ে দেখতে পান একটি শপিং ব্যাগ, আর ঐ ব্যাগের ভেতর থেকেই কান্নার শব্দ। তখন তিনি নবজাতককে দেখে তাকে কোলে নেন। পরে আশপাশের লোকজন জর হয়ে তাদের খবর দেন। 

তিনি জানান, পরে সংবাদ পেয়ে তারা ঐ নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক নবজাতকটি নবজাতক ইউনিটে (২১১) ভর্তি করে দেন। এছাড়া বর্তমানে ওই নবজাতক অধ্যাপক মনিষা ব্যানার্জীর অধিনে ভর্তি রয়েছে বলে জানান তিনি। 

No comments

Powered by Blogger.