ওজন কমাতে টেকার থেরাপি


বর্তমানে স্থুলতা বা অতিরিক্ত ওজন একটি প্রধান সমস্যা। বাড়তি ওজন কমান নিয়ে প্রায় সকলের মাঝে দেখা দেয় দুশ্চিন্তা। কোন প্রক্রিয়াটি বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী হবে সেটা নিয়ে সকলের মাঝেই প্রশ্ন কাজ করে।

স্থুলতার সমাধানে "ভাইব’স" নিয়ে এসেছে অত্যাধুনিক ট্রিটমেন্ট টেকার থেরাপি। ওজন কমানোর জন্য অনেকভাবে চেষ্টা করেও যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই থেরাপি বেশ কার্যকর।

টেকার থেরাপি কী?

এই টেকার থেরাপি এফডিএ এপ্রুভড চিকিৎসা যা সম্পূর্ন কাটাছেঁড়া ও ব্যথাবিহীন। এটি একটি ওয়েট ম্যানেজমেন্ট প্রক্রিয়া। যা সম্পাদন করা হয়ে থাকে 'টেকার' নামক একটি মেশিনের মাধ্যমে। এই মেশিনটি বিভিন্ন 'মোড' এ কাজ করে থাকে।

যা সম্পূর্ণই ব্যথাবিহীন। একেকজন রোগীর শারীরিক গঠন, ওজনের উপর নির্ভর করে প্রয়োজন হয় কয়েকটি সেশনের। অর্থাৎ, একজন রোগীর জন্য পাঁচটি সেশনের প্রয়োজন হলে অন্য রোগীর ক্ষেত্রে দশটি সেশনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

টেকার থেরাপি ফিজিওথেরাপির মতোই কাজ করে থাকে। যার মাধ্যমে কাঙ্খিত ওজন অর্জনের পাশাপাশি শারীরিক গঠনজনিত সমস্যার সমাধানও করা সম্ভব।

এই থেরাপিতে বডির মেটাবোলিজম হার বাড়ে, এনার্জি লেভেল বাড়ে এবং অতিরিক্ত চর্বি তৈরীতে বাধার সৃষ্টি করে। দারুণ এই টেকার থেরাপির সাথে থাকছে অভিজ্ঞ ডায়েটেশিয়ানের পরামর্শে সুষম খাদ্য তালিকা।

No comments

Powered by Blogger.