জয়ার জন্য সারাক্ষণ 'খোঁটা' শুনতে হয় বন্যাকে!


জি সিনে অ্যাওয়ার্ডসের আসরে আঞ্চলিক ভাষার ছবিতে সেরা অভিনেত্রীর সম্মানও জিতেছেন জয়া আহসান। এ জন্য জয়াকে অভিনন্দন জানিয়েছেন তার কাছের বন্ধু বন্যা মির্জা।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বন্যা মির্জা এও জানিয়েছেন গুণী বন্ধুটির জন্য 'খোঁচাও' খেতে হয় তাকে। ফেসবুকে বন্যা লিখেছেন:

আমার বন্ধু জয়া আহসান আবার একটা জি সিনে এ্যাওয়ার্ড জিতেছেন, মহা ঝামেলা তাকে নিয়ে, একটা শেষ না হতেই আবার আরেকটা এই ভাবে...

একটার পর একটা ...আমার বন্ধু বললাম কারণ এই খোঁটা আমাকে সারাক্ষণ শুনতে হয়...! খোঁটা বললাম বটে, আমি খুব ভালই বোধ করি তাতে।

তাই যাই হোক আমি কেবল তোমার জন্য, আমরা সবাই (তাই হওয়া উচিত) তোমার জন্য সম্মানিত হয়ে চলেছি। এইভাবেই চলুক তোমার যাত্রা দীর্ঘকাল...। অনেক ভালোবাসা বাবু।

No comments

Powered by Blogger.