বাহুবলী’র সেই অভিনেত্রীর মুখে জুতা ছুঁড়ে মারলো ভক্ত


বাহুবলী ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়ার মুখ টার্গেট করে জুতা ছুড়ে মারলেন কারিমুল্লা নামের এক ভক্ত। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদের হিম্যাথানগরে। এ ঘটনা তদন্তের পর পুলিশ অভিযুক্ত কারিমুল্লাকে আটক করে হাজতে পাঠিয়েছে।

জানা গেছে, হিম্যাথানগরে একটি সোনার দোকানের উদ্বোধন করতে এসেছিলেন তামান্না। সেই সোনার দোকানের ভেতরে হঠাৎ অভিনেত্রীর মুখে জুতা ছুঁড়ে মারে ওই ভক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কারিমুল্লা মুর্শিদাবাদ বি টেক গ্র্যাজুয়েটের ছাত্র। ঘটনার দিন স্টোরের ফিতে কাটতে গিয়েই ওই অভিনেত্রীর মুখে জুতা ছুঁড়ে মারেন।

কিন্তু হঠাৎ কেন এমন কাণ্ড ঘটালেন কারিমুল্লা? পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। অভিনেত্রীর অভিনয়ে ক্ষুব্ধ হয়েই এমন একটি কাণ্ড ঘটিয়েছে কারিমুল্লা। 'বাহুবলী' ছবিতে অভিনয় করই ফেমাস হন তামান্না। তবে, 'বাহুবলী' ছাড়াও বেশ কিছু তামিল, তেলেগু ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.