আপনার সঙ্গী কি মিথ্যা কথা বলে?


একটা সম্পর্ক শুরু হতে বেশি সময় না লাগলেও তাতে বিশ্বাস আনতে অনেকটা সময় লাগে। মানুষ খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, আবার বিশ্বাস করার পরও বিশ্বাস ভাঙ্গে বহুবার। কিন্তু যখন ভালবাসার মানুষ মিথ্যা বলে বেড়ায়, তখন আমরা বোবা হয়ে যাই, এসময় মনের অজান্তে চোখ দিয়ে রক্ত ঝরে। কিন্তু শেষে অবশ্যই কিছু কিছু বিষয় মেনে নিতে হয়। তাই কিভাবে এসকল খারাপ পরিস্থিতিতে সম্পর্ক টিকিয়ে রাখবেন, তা নিয়েই আমাদের আলোচনা-

১) আমরা অনেক সময় ঝগড়া বিবাদের এক পর্যায়ে মেনে নেই যে, আমাদের ভালবাসার মানুষটা চাইলেই কিছু কিছু মিথ্যা বলতে পারে। তাই অনেকেই এই বিষয় এড়িয়ে যেতে পছন্দ করে। কিন্তু এটা অনেক বড় একটি ভুল। তাই এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে নেয়াই শ্রেয়।

২) আপনি যদি কখনও তার মিথ্যা ধরে নিতে পারেন, তাহলে কিভাবে তা তার সামনে উপস্থাপন করবেন? সে কিভাবে আপনাকে মিথ্যা বলল এই বিষয়ে চিন্তা না করে, আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন, এই একটি মিথ্যা আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে। এই একটি মিথ্যার জন্য আপনি কতটা কষ্ট পেয়েছেন। শান্ত হয়ে, ধৈর্য সহকারে তার কথা শুনুন, একটিবার তাকে তার ভুলের কারণ জানানোর সুযোগ দিন।

৩) সরাসরি কোনও প্রশ্ন করা অবশ্যই একটু অশান্তিকর। কিন্তু সরাসরি জিজ্ঞেস করাটাই সম্পর্কের জন্য ভাল। জোরে একবার শ্বাস নিন এবং তাকে প্রশ্ন করে ফেলুন, কেন এবং কিভাবে এই মিথ্যার সূত্রপাত হল।

৪) আমরা সকলেই জানি, সম্পর্ক ভাল রাখার জন্য অনেকে কম-বেশি মিথ্যা বলে থাকে, যেন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতে না হয়। কিন্তু এতে আপনার উপর কেমন প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা করা জরুরী।

৫) আপনার চিন্তাধারা পরিষ্কার করার পর অপরপক্ষের মানুষটিকে সুযোগ দিন এবং ভাল করে তার প্রত্যেকটি কথা শুনুন। সে কেন আপনার সাথে মিথ্যা বলল, তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। তার মিথ্যা বলার পেছনে ভাল কোনও কারণও লুকিয়ে থাকতে পারে। আর যদি সে সবসময় মিথ্যা বলে অভ্যস্ত থাকে, তাহলে তাকে বিশ্বাস না করাই শ্রেয়।-সূত্রঃ টাইম্‌স অফ ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.