বোতলবন্দি ভূতের দাম ১০ লাখ !
বোতলবন্দি ভূত বিক্রি হচ্ছে ১০ লাখ রুপিতে এমন সংবাদ বিশ্বাস করে ভূত কিনতে গিয়ে তিন ব্যক্তি দেখেন প্রতারক চক্রের হাতে পড়ে গেছেন তারা। তাদেরকে হোটেলে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপন আদায়ের জন্য চাপ প্রয়োগ করে নয়তো মেরে ফেলার হুমকি দেয় প্রতারক চক্র।
শেষমেস কৌশলে মোবাইলে ফোনে বন্ধুর সাথে যোগাযোগ করে রেহাই পান তারা, সেইসাথে পুলিশ গ্রেফতার করে ভূত বিক্রিতাদের। ভারতে বর্ধমানে এমন একটি ঘটনা আলোচনা সৃষ্টি করেছে।
এই প্রযুক্তি ও আধুনিক যুগে এসে ভূত কিনতে ঠিকই উত্তর চব্বিশ পরগনার বাগুইআটি থেকে বর্ধমানে ছুটে এসেছিলেন তিনজন।
বাগুইআটির কৃষ্ণপুর মিশন বাজারের তাপস রায় চৌধুরী ও জগৎপুরের বাসুদেব কুণ্ডু সাথে আরেকজনকে নিয়ে ভূত দেখার জন্য বর্ধমানে চলে আসেন। তার আগে বুধবার মোবাইলের মাধ্যমে তাপস রায়কে প্রতারক চক্র তাদের কাছে ভূত আছে বলে বিশ্বাস করায়।
ভূত দেখতে হলে সে ভূত কিনতেও হবে প্রতারক চক্র এরকম শর্ত দিলে তাপস রায় ও বাসুদেব দুজনেই সেটি মানতে রাজি হয়ে যায়। এ জন্য তাদেরকে বৃহস্পতিবার বর্ধমান শহরে আসতে বলায় হয়।
ভূত কিনতে ঠিকই তারা পরদিন নির্ধারিত ঠিকানা স্থানীয় এক হোটেলে আসেন। সেখানে প্রতারক চক্র তাদেরকে একটি বোতল দেখিয়ে বলে এর ভিতরে ভূতকে বন্দি করে রাখা হয়েছে।
১০ লাখ রূপি দিলেই ভূতটা তাদের দেখানো হবে এরপর সেটি বিক্রি করবে তারা। প্রতারিত হচ্ছে বুঝতে পেরে তাপস রায় ও বাসুদেব জানান তাদের কাছে টাকা নেই।
এরপর তাদেরকে টাকা না দিলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেয় ভূত বিক্রেতারা এবং তাদের সঙ্গে থাকা টাকা পয়সাও কেড়ে নেয় তারা। এক পর্যায়ে তাপস রায় কৌশলে তার এক বন্ধুকে ফোন দিলে তিনি পুলিশের কাছে খবর দেন।
খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ রাতেই অভিযানে নামে। এতে ভূতক্রেতা তিনজনকে উদ্ধার করেন তারা সেইসাথে গ্রেফতার করেন ভূত বিক্রেতা প্রতারক চক্রের চারজনকেও। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভূতের বোতলটিও।
সূত্র: সংবাদ প্রতিদিন।

No comments