‘খালেদা জিয়ার রায় নিয়ে আন্দোলন ফলপ্রসূ হবে না’


নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘২০১৫ সালে পেট্রোল বোমা দিয়ে জ্বালাও পোড়াও করে মানুষ মেরে তেমন কোনো ফল পায়নি, তেমনি খালেদা জিয়ার রায় নিয়েও বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে না।‘

২৫ জানুয়ারি, শুক্রবার মাদারীপুর শহরের বাদামতলায় অনুভব বহুমুখী সমবায় সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অনুষ্ঠানে মন্ত্রী এই এসব দেন। জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা হলে তা মেনে নেবে না, বিএনপির এই বক্তব্যের জবাবে নৌপরিবহন মন্ত্রী এসব কথা বলেন।

আন্তর্জাতিক উদাহরণ টেনে শাজাহান খান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ক্ষমতাশালী ব্যক্তির নামে মামলা হয়েছে, তাদের সাজাও হয়েছে। এতে সে দেশের কেউ আন্দোলন করেনি। অথচ,

সম্প্রতি জিয়া অর্ফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হলে তা মেনে নিবে না বলছে। বিএনপি মুখে আইনের প্রতি শ্রদ্ধা দেখায়, আইনের শাসন চায়, কিন্তু আইন যদি তাদের বিপক্ষে যায়, তাহলে তারা মানবেনা এটা হতে পারে না। বেগম খালেদা জিয়ার মামলার রায়

নিয়ে বিএনপির আন্দোলনের ঝড় যদি পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরে গণহত্যা হয়, তাহলে এই ঝড় বাংলার জনগণ রুখে দেবে।‘

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন বক্তব্য রাখেন।

Collected News : priyo.com

No comments

Powered by Blogger.