স্টাইলিশ বলিউড তারকাদের ভিন্ন রূপ
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘এইচ টি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড ২০১৮’। হিন্দুস্তান টাইমসের ওই জাঁকজমক অনুষ্ঠানে শুধু অভিনয় শিল্পীদেরই সমাগম হয়নি, ফ্যাশেনেবল সব নির্মাতার ভিড়ও ছিল সমান তালে। বলিউড এসব তারকার সাজসজ্জা আর স্টাইলের ঝলকানিতে আরও জমজমাট হয়ে উঠেছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচা। চলুন দেখি উপস্থিত তারকাদের মধ্যে কয়েকজনের পোশাক-পরিচ্ছেদ...
সোনম কাপুর পরেছেন বসন্তের গাঁদা ফুলের রঙের এক ভিন্নধর্মী পোশাক। তার এক হাত স্লিভলেস আর অন্য হাত কুচির নকশায় ঢাকা। ডেনিশ ডিজাইনার হিউন মি নেলসন-এর এই পোশাকের সঙ্গে সোনম কাপুর গলায় পরেছেন ডায়মন্ডের চোকার।
হলুদ পোশাকের সঙ্গে সোনম কাপুর পায়ে পরেছেন সবুজ রঙের পেনসিল হিল। ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহাকে দেখা যায় এক অভিনব স্টাইলে। মুখে হালকা গ্লেসি মেকআপের পোশাকটি ছিল ভারতীয় ডিজাইনার নিখিল থাম্পির করা পার্টি/ ডিস্কো স্যুট। জমকালো টপস তারই বিপরীত রঙের, অর্থাৎ পেস্ট রঙের কোটের সঙ্গে একই রঙের প্যান্টের স্যুট।
সোনাক্ষী সিনহা চুল বেঁধেছেন পনিটেইল স্টাইলে। ছবি : সংগৃহীত
বলিউডের টেলিভিশন অভিনেত্রী মন্দিরা বেদীর এই সাদা গাউনটিও যোগ করেছে ভিন্ন মাত্রা। পোশাকটির নিচের অংশে ছিল নানা রকমের কুচি। উপরের অংশ ছিল স্বচ্ছ কাপড়ের উপর রাজকীয় নকশা করা। এই ভিন্নধর্মী পোশাকটি পরে অনেকের চোখেই চমক লাগাতে সক্ষম হয়েছেন তিনি।
সাদার সঙ্গে মন্দিরা বেদীর হাতে ছিল নজরকাড়া লালা পার্স । ছবি : সংগৃহীত
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস




No comments