‘বিমানের সিট খালি যায়, অথচ টিকেট নেই’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ অভ্যান্তরীন ও আন্তর্জাতিক রুটে সিট খালি থাকে, অথচ বুকিং দেয়ার সময় সিট পাওয়া যায়না। কিভাবে এ ধরনের অনিয়ম ঘটে চলেছে, এসবের মানে কি এমন প্রশ্ন উত্থাপিত হয়েছে সংসদীয় কমিটিতে। এছাড়া বিমানের ও বিমান বন্দরের নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের খবরে ক্ষোভ প্রকাশ করেছে কমিটি।
রোববার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সেরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সব প্রশ্ন উত্থাপিত হয়। এছাড়া বিমান লেট হলে যাত্রীকে অবহিত করা হয়না এ সকল বিষয়ে বিমানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে হযরত খান জাহান আলী ও ঢাকার বাহিরে অন্যান্য বিমান বন্দরের উন্নয়নমূলক কাজ, বিমান বাংলাদেশ এয়ার লাইনস্ এর টিকেটিং এর আধুনিকায়নকরণে গৃহিত ব্যবস্থা, হোটেল শৈবাল পিপিপিতে ছেড়ে দেয়ার শর্তাবলী এবং হোটেল সোনারগাঁও, হোটেল রুপসী বাংলার সংস্কার কাজের অগ্রগতি উপর বিস্তারিত আলোচনা হয়।
প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের সকল কাজ সমাপ্ত করে আগামী জুলাই/২০১৮ সালের মধ্যে এবং রুপসী বাংলা হোটেলের সকল সংস্কার কাজ শেষে আগামী মে/২০১৮ সালের মধ্যে চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
হযরত খান জাহান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণ করে পিপিপির মাধ্যমে উন্নয়নমূলক কাজ শুরু এবং ঢাকার বাহিরে অন্যান্য বিমান বন্দরগুলোর রানওয়েসহ অবকাঠামোগত যে সকল সমস্য পরিলক্ষিত হচ্ছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহ্জাহান কামাল, মো: আলী আশরাফ, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান, মো: আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং বেগম সাবিহা নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।
Collected News : bd24live.com

No comments