২০ দলের শীর্ষনেতাদের বৈঠক
২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (২৮ জানুয়ারি) রাত ৯টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত পৌনে ১১টায় এ বৈঠক শেষ হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মুর্তজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের গরীবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেন।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতিতে জোটের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, জোটের সঙ্গে বৈঠকে বসার আগে গতকাল শনিবার দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। আগামী তিন ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
Collected News : bd24live.com

No comments