‘৮ ফেব্রুয়ারী রা‌য়ের পর দেশ নতুন সন্ধিক্ষণে পৌছা‌বে’


বিএন‌পির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদ ব‌লে‌ছেন, আগা‌মি ৮ ফেব্রুয়ারী বেগম খা‌লেদা জিয়ার মিথ্যা মামলার রায় য‌দি প্রহসন মুলক হয় তাহ‌লে দেশ নতুন এক সন্ধিক্ষণে পৌঁছে যা‌বে।

বুধবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমা‌নের ৮২ তম জন্ম বা‌র্ষিকী উপল‌ক্ষে ‘বহুদলীয় গনতন্ত্র: শহীদ জিয়া ও আজ‌কের বাংলাদেশ’ শীর্ষক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন। আ‌লোচনা সভা‌টি আ‌য়োজন ক‌রে জাতীয়তাবাদী ‘প্রজন্ম ৭১ কেন্দ্রীয় ক‌মি‌টি’।

হা‌ফিজ উ‌দ্দিন ব‌লেন, আগা‌মি ৮ ফেব্রুয়ারীর রা‌য়ের প‌রে য‌দি কোন বি‌রোদ্ধপূর্ণ ঘটনা ঘ‌টে তাহ‌লে আওয়ামী লীগ ও হা‌সিনা সরকার দায়ী থাক‌বে।‌ এর দায়ভার অন্য কেউ নি‌বে না।

‌নির্বাচন ক‌মিশন‌ের পদত্যাগ দা‌বি ক‌রে বিএন‌পির এই নেতা ব‌লেন, শেখ হা‌সিনা দে‌শের বি‌ভিন্ন জায়গায় নির্বাচন প্রচারনা কর‌ছে আর আমা‌দের নেত্রীকে সাপ্তা‌হে তিন থে‌কে চার দিন হা‌জিরা দি‌তে হ‌চ্ছে। প্রচারণা কেন, নির্বাচন ক‌মিশন কি কোন তফ‌সিল ঘোষণা ক‌রেছে? না কর‌লে নির্বাচনী প্রচারনা কেন?

এ নির্বাচন ক‌মিশনকে অবিলম্বে পদত্যাগ করা উ‌চিত কারণ নির্বাচন ক‌মিশ‌নের কাজ হ‌লো সক‌লের অ‌ধিকার সমান রাখা। আমার নেত্রী কি যে‌তে পার‌ছেন কা‌রো কা‌ছে ভোট চাই‌তে? তা‌কে তো সপ্তা‌হে ৩৪দিন ক‌রে কো‌র্টে হা‌জিরা দেওয়া‌চ্ছে তি‌নি কো‌র্টে হা‌জিরা দি‌বেন আর সেখ হা‌সিনা ভোট চাই‌বেন এটাই কি বাংলা‌দে‌শের গনতন্ত্র? এই জন্য কি একটি নির্বাচন ক‌মিশন গঠন করা হ‌য়ে‌ছে? শেখ হা‌সিনা যে ভা‌বে ভোট চাই‌ছে অ‌বিল‌ম্ভে খালেদা জিয়াকেও সে ভা‌বে প্রচারনা কর‌তে দিন আর এ সংসদ ভেং‌গে দি‌য়ে তত্তাবধায়ক সরকার গঠন করুন অ‌বিল‌ম্ভে নির্বাচন দিন।

তি‌নি ব‌লেন, দে‌শে বর্তমা‌নে যে অবস্থা যে প‌থে এ‌গি‌ছে দুর্নী‌তির আখড়া হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে ব্যাংক লুটপাট হ‌চ্ছে সরকার কোন ব্যবস্থা নি‌চ্ছে না। কারণ এসবের পিছ‌নে সরকা‌রে‌র হাত আ‌ছে।

তি‌নি আরো ব‌লেন, সাংবা‌দিক ভাই‌দের উপর যে জুলুম চা‌পি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। দূর্নী‌তি হচ্ছে কিন্তু বলা যা‌বে না ব‌ললে ১৪ বছর জেল হ‌বে। সমা‌জে, আই‌নে এ কি অবস্থা ক‌রে‌ছে আওয়ামী লীগ? আমরা এর থে‌কে অবসান চাই ত‌বে শুধু ‌বিএন‌পি একা পার‌বে না দে‌শের সকল জনগনকে একত্র হ‌য়ে এ আ‌ন্দোলন কর‌তে হ‌বে। খা‌লেদা জিয়া আহবান ক‌রে‌ছেন আসুন আমরা রাজ‌ পথে না‌মি একবার নাম‌লে সরকার পতন হ‌বে।

শেখ হা‌সিনাকে উ‌দ্দেশ্য ক‌রে বিএন‌পির ভাইস চেয়ারম্যান ব‌লেন, আপনারা গণতন্ত্রকে ধবংস ক‌রে‌ছেন, দেশকে আর ধ্বংস কর‌বেন না। মানুষ‌দেরকে বাঁচ‌ার অ‌ধিকার নষ্ট কর‌বেন না। মানুষ‌দেরকে বাঁচ‌তে দিন। তা না হ‌লে দে‌শের জনগন আপনা‌দের ছাড়‌বে না।

আ‌য়োজক ক‌মি‌টির সভাপ‌তি ঢালী আ‌মিনুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় আ‌লোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সহ-সাংগঠ‌নিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএন‌পি নির্বাহী ক‌মি‌টির সদস্য ও স্বাধীনতা ফোরা‌মের সভাপ‌তি আবু না‌সের মোহাম্মদ রহমতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.