এবার মদে থাকবে পুষ্টিগুন!


মদ মানেই খারাপ, মদ মানেই অপুষ্টি। তাই মদ খেলেই প্রিয়জনদের চোখ রাঙানি। কিন্তু, সেইদিন এবার শেষ হতে চলেছে। মদ খেলেও মিলবে পুষ্টিগুন।

বিশ্বের অন্যতম মদ প্রস্তুতকারী সংস্থা দিয়েগো অতিসম্প্রতি পরিকল্পনা নিয়েছে তাদের পানীয়তে পুস্টিগুন যোগ করার৷ তাদের ভদকা, হুইস্কি সহ একাধিক পানীয়েতেই তারা এই পুস্টিগুন যোগ করতে চলেছে৷ তারা খুব তাড়াতাড়ি তাদের ওয়েবসাইটে এই সম্পর্কিত বিস্তারিত জানাবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে৷

প্রসঙ্গত, ইংল্যান্ডের এই বহুজাতিক এই পানীয় প্রস্তুতকারী সংস্থাটি ১৯৯৫ সালে প্রথম পানীয় তৈরি শুরু করে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের বাজারে বেশ জনপ্রিয় হয় এরা৷ কিছুদিন আগেই ভারতের বাজারে তাদের এই নেশাজাতীয় পানীয় ছাড়াও কিছু ঠান্ডা পানীয় এনেছে৷ এখন দেখার নয়া পদক্ষেপ তাদের জনপ্রিয়তাকে আরও কয়েকগুন বাড়াতে পারে কিনা৷

Collected News : kolkata24x7.com

No comments

Powered by Blogger.