মাটির নিচে সন্ধান মিলল সাড়ে ১১ কোটি টন স্বর্ণের!
মাটির নিচে সন্ধান মিলল প্রায় ১১ কোটি টনের মতো স্বর্ণ! হ্যাঁ, ভারতের রাজস্থানে এই প্রচুর পরিমাণ স্বর্ণের খোঁজ পেয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের বিজ্ঞানীরা। তারা অনুমান করছেন, রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১ দশমিক ৪৮ কোটি টন স্বর্ণ মজুত রয়েছে। খবর জিনিউজ-এর।
ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের মহানির্দেশক এন কুটুম্বা রাও শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, উদয়পুর ও বাঁসবাড়া জেলার ভুকিয়া ডোগরায় এই স্বর্ণের ভাণ্ডারের সন্ধান মিলেছে।
এ মহাপরিচালক আরো জানিয়েছেন, ইতোমধ্যে ৩৫ দশমিক ৬৫ কোটি টন সিসার সন্ধান মিলেছে রাজস্থানে। এছাড়াও ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৮ দশমিক ১১ কোটি টন তামার সন্ধান মিলেছে রাজস্থানে।
এন কুটুম্বা রাও বলেন, এগুলো ছাড়াও রাজস্থানের সিরোহি জেলায় আরো খনিজের সন্ধান চলছে। পটাশ ও গ্লুকোনেটের মতো খনিজের জন্য সওয়াই মাধোপুরে খনন কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।
Collected News : bd24live.com

No comments