যে ৫টি অ্যাপ মনের মানুষের সন্ধান দেবে


১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। আর এ দিনটির বাকি আছে মাত্র কয়েকদিন। প্রেমিক-প্রেমিকাদের একসঙ্গে ঘুরাফেরা দেখে এই দিন সিঙ্গলদের কষ্ট পাওয়া শেষ হবে। কিন্তু সিঙ্গল থাকার দিন অনেকটা শেষ হয়ে এসে প্রযুক্তির এই যুগে। এখন মনের মানুষকে খুঁজে পাওয়ার জন্য ফেসবুক আর ইনস্টাগ্রামের উপরে নির্ভর করতে হবে না। পছন্দের মানুষের সন্ধান দিতে রয়েছে ডেটিং অ্যাপও।

ওকেকিউপিড অ্যাপ:
ওকেকিউপিড হলো একটি অনলাইন ডেটিং অ্যাপ। ব্যবহারকারীরা তাদের নিজেদের পছন্দ, ইচ্ছা ইত্যাদি লিখে প্রোফাইল বানাতে পারেন। ব্যবহারকারীদের প্রোফাইলের তথ্য যদি অন্য কারোর সঙ্গে মিলে যায়, তা হলেই তাকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করা যাবে। এছাড়া মেসেজ করার সিস্টেমও রয়েছে।

টিন্ডার অ্যাপ:
সুখর নিয়ে এলো টিন্ডার। নতুন বন্ধুর সন্ধান দেবে এই অ্যাপ। কিন্তু সবাইকে আপনি ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে পারবেন না। শুধুমাত্র আপনার প্রোফাইলের সাথে মিল আছে, এমন কাউকেই অ্যাড করতে পারবেন।

ট্রুলিমেডলি অ্যাপ:
ট্রুলিমেডলি হলো সিঙ্গলদের জন্য সব থেকে জনপ্রিয় অ্যাপ। নিজেদের পছন্দ মতো কাউকে খুঁজে পেলে প্রথমে ‘আস্ক এ ফ্রেন্ড’ অপশন আসবে। এরপর ফ্রেন্ডলিস্টে যুক্ত হয়ে গেলেই কথা বলা শুরু করতে পারবেন। ট্রুলিমেডলি প্রোফাইলের সঙ্গে আপনি ফেসবুক, লিঙ্কডিনের প্রোফাইলও সংযোগ করতে পারবেন। সেইসঙ্গে নিজের ছবি ও মোবাইল নাম্বারও দিতে পারবেন আপনি। বর্তমানে যারা সিঙ্গল আছেন তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন

আইসেল অ্যাপ:
আইসেল হলো একটি ডেটিং কমিউনিটি অ্যাপ। তবে এই অ্যাপের প্রত্যেক ব্যবহারকারীর পরিচয় ও তথ্য খতিয়ে দেখা হয়। যদি প্রোফাইলে কোনো প্রকার অসঙ্গতি থাকে, তাহলে তা রিজেক্ট হয়ে যায়।

হ্যাপেন অ্যাপ:
রাস্তায় চলাফেরা করা সময় অচেনা কাউকে দেখে আপনার পছন্দ হতেই পারে। কিন্তু ওই অচেনা মানুষটির সঙ্গে কথা বলবেন কিভাবে! চিন্তা নেই, এই অচেনা মানুষটিরই সন্ধান দেবে হ্যাপেন অ্যাপ। সেক্ষেত্রে প্রথমে নিজের ছবি দিয়ে প্রোফাইল বানাতে হয়। রাস্তায় পাশ নিয়ে অচেনা কেউ গেলে হ্যাপেন অ্যাপের সাহায্যে তাকে খুঁজে পাবেন আপনি। তবে অচেনা মানুষটিরও অ্যাকাউন্ট থাকতে হবে হ্যাপেন অ্যাপে। গোটা পদ্ধতিটাই জিপিএস-এ হয়। ইতোমধ্যে এই অ্যাপটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সময়ে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.