হিন্দু বিধবারা সাদা পোশাক কেন পরে জানেন?
স্বামী মারা গেলে হিন্দু মহিলাদের মধ্যে সাদা পোশাক পরার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। সেই সঙ্গে সমস্ত অলঙ্কারও খুলে ফেলে তারা।
বাল্যবিধবাদের গভীর দীর্ঘশ্বাস সমাজকে আহত করছিল যখন, তখন তাকে চাপা দিতে গড়ে উঠেছিল এই প্রথা।
মানুষের কামনা বাসনা প্রকৃতির অধীন, তার থেকে কেউ নিষ্কৃতি পেতে পারে না, এমন বিশ্বাস মানুষের মনে দৃঢ় হতে শুরু করে প্রাচীনকাল থেকেই। কিন্তু সমাজের মঙ্গল সাধনের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন।
আর এই নিয়মের মধ্যেই জায়গা করে নেয় সাদা রংটি। সাদা রং ত্যাগ, নির্মলতা, শুভ্রতার প্রতীক। জ্ঞানী ব্যক্তিগণ সাদা পোশাক পরার রীতিও চালু করেন। সাদা পোশাকে মনও স্নিগ্ধ থাকে। মনে শ্রদ্ধা-ভাব-ভক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়। যা কামনা-বাসনাকে প্রতিহত করতে সাহায্য করে।
আর নারীকেও এই সাদা পোশাকে কামাক্ত বলে মনে হয় না। পাশাপাশি অলঙ্কার কামনা বাসনার উদ্রেক করে বলে মনে করা হয়।
আর তা নারীমনের অতৃপ্তিকে আরও বাড়িয়ে তোলে। অনেক সময় অনেক অঘটনও ঘটে যায় যা সমাজের চোখে অপরাধ বলে বিবেচিত। তাই সব সমস্যার সমাধানে সাদা রংকেই বেছে নেওয়া হয়েছে বহুকাল আগেই।
তাই স্বামীহীনা নারীদের সাদা পোষাক পরার রীতিই চলে আসছে। যদিও এসব নিয়ম-রীতিনীতির অনেক বদল ঘটেছে। দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন সাধন হয়েছে অনেকক্ষেত্রে।
(তথ্যসূত্র: কলকাতা২৪)

No comments