দরজার দিকে পা দিয়ে ঘুমোন? ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে
‘বিশ্বাসে মিলায় বস্তু। তর্কে বহুদূর’। এই প্রবাদ বাক্যটি বহু পুরোনো হলেও এর যৌক্তিকতা কতটা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। বাস্তু নামক একটি বিষয়ও রয়েছে।
যেটি কেউ না মানলেও সেটির বাস্তবতা বাস্তব দুনিয়াতে কিন্তু রয়েছে। আপনি কি জানেন শোয়ার উপরেও মানুষের বেশ কিছু নিয়ম রয়েছে?
মৃতদেহ দরজার দিকে করে রাখা হয়। দরজার দিকে পা দিয়ে ঘুমানো পরিবারের এবং নিজের জন্য খুবই অমঙ্গলজনক। আমরা যখন ঘুমোই তখন আমাদের চারপাশে একটি সুরক্ষাবলয় থাকে। যেটিকে বলে ‘চি’।
‘চি’ আবার শুভ এবং অশুভ দু’ধরণের। যদি দরজার দিকে পা রেখে আপনি ঘুমান তাহলে আপনার শরীর থেকে সেই ‘চি’ নামক মঙ্গলজনক বিষয়টি বেরিয়ে যায়৷ শুধু তাই নয়। ক্ষতিকর ‘চি’ ওই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আপনার ক্ষতিও করতে পারে।
আমরা যখন ঘুমাই। সেই সময় আমরা একেবারে অবচেতন অবস্থায় থাকি। তাই যেকোনও নেগেটিভ এনার্জি আমাদেরকে সহজেই আক্রমণ করতে পারে। আর এই নেগেটিভ এনার্জির জেরে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনটাই জানাচ্ছেন গবেষকেরা।
(তথ্যসূত্র: কলকাতা২৪)

No comments