ইতিহাস ভেঙে কালো জার্সিতে আর্জেন্টিনা


রাশিয়ায় ফিফা বিশ্বকাপের ২১তম আসর অনুষ্ঠিত হবে। এর আগে, ২ ডিসেম্বর ২০১০ সালে অনুষ্ঠিত নিলামের পর, রাশিয়ায় ১৪ জুন হতে ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত করা হয়েছে।

চলতি বছর রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া দলগুলো বিশ্বকাপমঞ্চে নিজেদেরকে গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে। বিভিন্ন দেশের ফুটবল সংস্থা গুলোও শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে।

আর এরই ধারাবাহিকতার জের ধরে মাঠের প্রস্তুতির পাশাপাশি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া ৯টি দেশের
এবার বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি উন্মোচন হলো।

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস- এই ৯টি দেশের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে।

এই দেশগুলোর মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, জার্মানি, রাশিয়া, স্পেন, কলম্বিয়া, বেলজিয়াম, মেক্সিকো, সুইডেন ও জাপান।

তবে এর আগে অ্যাওয়ে জার্সিতে সব সময় নীল রঙের জার্সিতে মাঠে নামতো দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। কিন্তু এবার ইতিহাস ভেঙে প্রথমবারের মতো কালো জার্সিতে দেখা যাবে মেসির আর্জেন্টিনাকে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.