আনন্দে ভাসবে আজ বাংলাদেশ
বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। তাই স্বপ্ন পূরণের এই আনন্দে ভাসবে আজ বাংলাদেশ। উন্নয়নের মহাসড়ক ধরে এরই মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে উন্নয়নশীলদের কাতারে। স্বীকৃতি মিলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিরও (ইউএনসিডিপি)।
স্লোগানে মুখর হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা জাতি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ উৎসবে শামিল হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে গণসংবর্ধনা। এ আয়োজনেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে উন্নয়নশীল দেশে পৌঁছার সনদ।
এদিকে এ উপলক্ষে রাজধানী সেজেছে নতুন সাজে। ফেস্টুন, ব্যানার, পোস্টার ও রঙিন পতাকায় শহর সজ্জিত করা হয়েছে। শুধু রাজধানী নয়, উৎসব পালিত হবে জেলা, উপজেলা পর্যায়েও। এছাড়া তথ্যপ্রযুক্তিবিষয়ক উন্নয়ন প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
Collected News : bd24live.com

No comments