বেঁচে আছে কেবিন ক্রু নাবিলা


কেবিন ক্রু নাবিলা ফারহিন নিশাদ বেঁচে আছেন। যদিও এর আগে বিমানে পাইলট, ক্রুসহ বাংলাদেশি ৩৬ জনের মধ্যে ২৬ জন মারা যাবার খবর পাওয়া গেলেও এক ক্রু বেঁচে থাকার খবরে মৃতের সংখ্যা এখন ২৫।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে নাবিলার বেঁচে থাকার তথ্যটি জানিয়েছেন তার মা লিমা জামান। এ সময় লিমা জামান মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান।

নাবিলার ফুফু ডা. নিলুফা বলেন, ‘নেপালে আমার এক ডাক্তার ছাত্রীর মাধ্যমে খবর পেয়েছি, নাবিলা বেঁচে আছে। সেখানে একটি হাসপাতালের বার্ণ ইউনিটে সে চিকিৎসাধীন।’

তিনি বলেন, ‘শুধু চাই মেয়েটা সুস্থভাবে ফিরে আসুক। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, সোমবার (১২ মার্চ) নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.