শিশুদের মধ্যে উত্তেজনা, বিভ্রান্তি ও ক্লান্তি তৈরি করে 'জাঙ্ক ফুড'


শিশুরা একবার পিৎজ্জা, বার্গার, স্যান্ডউইচ দেখলে আর কোনও খাবারের দিকে তাকায় না। এখনকার আধুনিক বাবা-মায়েরাও আজকাল বাড়ির তৈরি খাবারের পরিবর্তে বাইরের কেনা খাবার তুলে দিচ্ছেন শিশুদের মুখে। বাড়ির খাবারের পরিবর্তে প্রতিদিন জাঙ্ক ফুড শিশুদের শরীরের মারাত্মক ক্ষতি করছে।

কীভাবে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করছে এই সমস্ত জাঙ্ক আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো এই সম্পর্কে স্বল্প বিস্তর আলোচনা -

১) আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বাস্থ্যকর শিশুও যদি টানা ৫ দিন জাঙ্ক ফুড খান, তাহলে তাদের মুড, মেজাজ, চিন্তাশক্তির উপর প্রভাব পড়ে। এমনকী বাচ্চাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে জাঙ্ক ফুডের কারণে।

২) জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। প্রত্যেকদিন জাঙ্ক ফুড খেলে অতিরিক্ত ক্যালোরির প্রভাবে বাচ্চাদের ওজন বেড়ে যাওয়া এবং অন্যান্য আরও স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

৩) ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় রক্তে সুগারের মাত্রার ভারসাম্য হারিয়ে যায়। যার ফলে উত্তেজনা, বিভ্রান্তি এবং ক্লান্তি দেখা দেয়।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.